শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০২:৩৫ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডান্ডাবেড়ি পরানো নিয়ে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল

হাইকোর্ট

খালিদ আহমেদ: ডান্ডাবেড়ি পরানোর ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ডান্ডাবেড়ি পরানোয় গাজীপুরের আলী আজম ও শরীয়তপুরের সেলিম রেজাকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ কেন দেয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

কারাগারে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদের প্যারোলে মুক্তির পর ডান্ডাবেড়ি পরানোর বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৪ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রোকুনুজ্জামান সুজা।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সম্প্রতি দৈনিক পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। তাতে দেখা যায়, প্যারোলে মুক্তি দেয়ার পর ডান্ডাবেড়ি পরিয়ে জানাজায় নেয়া হয়েছে এক ব্যক্তিকে। সংবাদ অনুযায়ী ঘটনাটি অসাংবিধানিক। বিষয়টি চ্যালেঞ্জ করে আমরা রিট দায়ের করি।

কায়সার কামাল বলেন, আদালত শুনানি নিয়ে রুল জারি করেছেন। রুলে ডান্ডাবেড়ি পরানোয় নীতিমালা করতে কেন নির্দেশ দেয়া হবে না এবং তাদের ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

কেএ/এইচএ

  • সর্বশেষ