শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ১৯ মে, ২০২২, ০৩:৩২ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২২, ০৩:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোক্তা অধিদপতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান

তিতাস-ওয়াসায় অনিয়ম

শরীফ শাওন: [২] তিতাস গ্যাস ও ওয়াসাসহ বিভিন্ন সেক্টরে অনিয়মের কথা জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘যেখানেই হাত দিই, সেখানেই অনিয়ম পাচ্ছি।’

[৩] বৃহস্পতিবার রাজধানীর পল্টনে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে এক সেমিনারে তিনি একথা বলেন। 

[৪] সফিকুজ্জামান বলেন, বিরতিহীন গ্যাস সরবরাহের কথা থাকলেও তিতাস তা দিতে পারছে না, এতে নাগরিকদেও অধিকার খর্ব হচ্ছে। গ্যাস সরবরাহে অনিয়ম ও ওয়াসার পানি সরবরাহে অনিয়ম নিয়ে অধিদপ্তরের কাজ করার সুযোগ আছে। অধিদপ্তরে জনবল সংকটের বিষয় জানিয়ে তিনি বলেন, ২১৭ জন নিয়ে আমরা কজ করার চেষ্টা করছি। এর মধ্যে ভোক্তাদের অধিকার কতখানি নিশ্চিত করতে পারলাম, এর মূল্যায়নের দায়িত্ব আপনাদের ওপর। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়