শিরোনাম
◈ মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে: শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর (ভিডিও) ◈ শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খান আর নেই ◈ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের চালান নিয়ে রহস্য: বাংলাদেশে আসার তথ্য নেই, তবু গন্তব্য মোংলা ◈ বল বিকৃ‌তির প‌রিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের প্রতি‌টি ক্রিকেটার জানতো, বিস্ফোরক দাবি ডি ভিলিয়ার্সের ◈ সংস্কার নাকি সংশোধন, কোথায় আটকে আছে জুলাই সনদ? ◈ ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ ◈ খুলনায় নিরাপত্তা শঙ্কায় জমা আগ্নেয়াস্ত্র ফেরত চাইলেন ১৮ জন, আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগ নেতাও ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ◈ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার সুরক্ষা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৭:৩৫ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করলে তা ন্যায্য হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফাইল ছবি

মহসীন কবির: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশের কারও বিরুদ্ধে বা কোনো প্রতিষ্ঠানের ওপর নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করলে তা ন্যায্য হবে না।  রোববার (৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন করে নিষেধাজ্ঞা আসবে বলে আমরা মনে করি না। আর মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগও বাড়ানো হয়েছে। অব্যাহত যোগাযোগের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে গত সপ্তাহে আলোচনা করা হয়েছে। এটা রুদ্ধদ্বার বৈঠক ছিল, এতটুকু বলতে পারি। আর কোনো নিষেধাজ্ঞা বাংলাদেশ আশা করছে না।

প্রতিমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা হওয়ার পর এটা প্রত্যাহার খুব লম্বা প্রক্রিয়া। সেখানে আইনি প্রক্রিয়াটি বলা যেতে পারে একমাত্র পন্থা। তারা কূটনৈতিকভাবেও এটি প্রত্যাহার করতে পারেন। কিন্তু আইনি প্রক্রিয়া করার জন্য যে তথ্য আমাদের দরকার, যেটা পেলে আমরা একটা মামলা করতে পারব। সেটা আমরা সম্প্রতি পেয়েছি। আমরা চেষ্টার কোনো ত্রুটি করিনি। কিন্তু কার ওপর কী কারণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ কার বিরুদ্ধে কী অভিযোগ তা জানাতেই মার্কিন প্রশাসন বছর পার করে দিয়েছে।

বিএনপি পাল্টা লবিস্ট নিয়োগ করে নতুন নিষেধাজ্ঞা জারির চেষ্টা করছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, তাদের অপচেষ্টা সফল হবে না।

তিনি আরও বলেন, বিরোধী রাজনৈতিক দল দেশের মানুষের সমর্থন না পেয়ে বিদেশে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে, দেশের সফল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে, সন্ত্রাস ও উগ্রবাদ দমনে সবচেয়ে কার্যকর সংস্থা র‌্যাবের বিরুদ্ধে বিশেষত, সংস্থাটির একাধিক কর্মকর্তার বিরুদ্ধে যারা দায়িত্ব পালনে হতাহত হয়েছেন তার বিরুদ্ধে নালিশ করছে। সময় ও ডিবিসি টিভি 

  • সর্বশেষ