শিরোনাম
◈ সংস্কার নাকি সংশোধন, কোথায় আটকে আছে জুলাই সনদ? ◈ ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ ◈ খুলনায় নিরাপত্তা শঙ্কায় জমা আগ্নেয়াস্ত্র ফেরত চাইলেন ১৮ জন, আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগ নেতাও ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ◈ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার সুরক্ষা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০ ◈ আগামী ৫ দিন তাপমাত্রা কমার আভাস, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে ◈ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৭ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় কবি হাফিজ-নজরুল স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার  

রাশিদ রিয়াজ: বিশ্বখ্যাত ইরানি কবি হাফিজ ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আগামী ২৬ সেপ্টেম্বর সোমবার বিকেল ৪:০০টায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম শমশের আলী। পারস্যের কবি হাফিজ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মিলনের সুর শীর্ষক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ হাসান সেহাত।ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও কালচারাল রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মো: জাকির হোসেন।বিশিষ্ট লেখক, গবেষক ও ঢাকাস্থ কালচারাল রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক আহসানুল হাদী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের  উপ-সচিব  মোহাম্মদ  জিহাদ উদ্দিন, নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের  প্রধান  মোহাম্মদ  জসিম উদ্দিন  এবং  লেখক, সাংবাদিক ও চায়না-বাংলা কালচারাল  সোসাইটির সভাপতি জাহিদ আবেদিন।

অনুষ্ঠানে প্রবন্ধ  উপস্থাপন  করবেন  কুষ্টিয়া  ইসলামী বিশ্ববিদ্যালয়ের  আরবি ভাষা ও সাহিত্য  বিভাগের  অধ্যাপক  ড. কামরুল হাসান।ঢাকাস্থ ইরান  সাংস্কৃতিক  কেন্দ্রের  চলচ্চিত্র  ও  জনসংযোগ  বিভাগের উপ পরিচালক  মোহাম্মদ  সাইদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন শর্ট ফিল্ম  সোসাইটির সভাপতি হোসনে মোবারক। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন লিটন হাফিজ চৌধুরী, শাহ নওয়াজ তাবিব ও রাজিন শরাফি।

  • সর্বশেষ