শিরোনাম
◈ নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, শাহজালালে এআই ক্যামেরা ও রাতভর পুলিশ টহল জোরদার ◈ প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ, ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল জালিয়াতি: এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ ◈ প্রশাসন-নির্ভরতায় বিএনপি বিষণ্নতায়, হাসিনাকে বাংলা‌দে‌শে ফি‌রে যে‌তে ভারতীয়দের চাপ ◈ কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুন, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ ◈ প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে, বাংলাদেশে ৩ নম্বর সতর্কসংকেত জারি; দুই দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন ◈ তেল ইরাকের, নিয়ন্ত্রণ চীনের আর অর্থের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে! ◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৩৭ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারের সঙ্গে যুদ্ধ হলে উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে: কৃষিমন্ত্রী

ড. আব্দুর রাজ্জাক

আনিস তপন: ড. আব্দুর রাজ্জাক  আরো বলেছেন, ইউ কান্ট অ্যাফোর্ড ওয়ার (যুদ্ধের বোঝা সামলাতে পারবেন না)। যুদ্ধের মাধ্যমে উন্নয়ন ধ্বংস করতে পারি না। সীমান্তে মিয়ানমারের সামরিক তৎপরতা মোকাবিলার যথেষ্ট সক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর রয়েছে জানিয়ে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে যুদ্ধ হলে উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে। দেশটির সঙ্গে যুদ্ধ করে উন্নয়ন ধ্বংস করা উচিত হবে না। সচিবালয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মিয়ানমারের সঙ্গে বৈরী সম্পর্ক নিয়ে আওয়ামী লীগ সরকার কোনো উদ্বেগের মধ্যে রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, আমাদের সেনাবাহিনী ও আর্মড ফোর্সের যথেষ্ট সক্ষমতা রয়েছে। মিয়ানমারের মতো দেশকে আমরা অবশ্যই মোকাবিলা করতে পারবো। আর জাতি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। যে কোনো দেশ রক্ষার্থে জাতিরও বিরাট ভূমিকা রয়েছে, আমার মনে হয় পুরো জাতি ঐক্যবদ্ধভাবে সরকারকে সহযোগিতা করবে।

তিনি বলেন, আমরা মানবিক দিক বিবেচনা করেছি। কিন্তু পশ্চিমা বিশ্ব, যারা মানবতার কথা বলে, তারা কাউকে জায়গা দিচ্ছে না। গরিব দেশ বাংলাদেশ ১০-১৫ লাখ রোহিঙ্গার জায়গা, খাবার দিচ্ছে। এখন আমাদের ঝুঁকি হলো নিরাপত্তার। তারপরও আমরা চাই না যুদ্ধ হোক। আমরা আমাদের উন্নয়নটাকে সামনে নিয়ে যেতে চাই। উন্নয়নের যে ধারা বইছে সেটা যুদ্ধ দিয়ে দেশটাকে পিছিয়ে দিতে চাই না।

কৃষিমন্ত্রী বলেন, আমাদের ওইরকম বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেই। যা দিয়ে যে কোনো একটা ঝুঁকি নিতে পারি। এক্ষেত্রে যুদ্ধ হবে না। সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে মিয়ানমার সরকারের সঙ্গে আমাদের সরকারের। তারাও বারবার আশ্বস্ত করেছে এগুলো অভ্যন্তরীণ বিষয়। মোকাবিলা করতে গিয়ে কিছু ইনসিডেন্ট হচ্ছে। ইনশাআল্লাহ যুদ্ধ হবে না। আর মিয়ানমারও সে অবস্থায় নেই। সম্পাদনা: খালিদ আহমেদ 

  • সর্বশেষ