শিরোনাম
◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৫:৫৪ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৮২, মিরপুরেই শতাধিক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রমনা বিভাগ ৪৪, লালবাগ বিভাগ ৪৪, ওয়ারী বিভাগ ৫৫, মতিঝিল বিভাগ ৫৭, তেজগাঁও বিভাগ ৫৬, মিরপুর বিভাগ ১১৯, গুলশান বিভাগ ৩৯, উত্তরা বিভাগ ৫৯ ও গোয়েন্দা বিভাগ ৯ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে একটি স্বর্ণের লকেট, ১৬ হাজার টাকার জাল নোট, নয়টি মোবাইল ফোন, তিনটি ল্যাপটপ, দুইটি সিপিইউ, দুইটি ট্যাব, ৫৫টি সিমকার্ড, নগদ ২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা, ১৩ হাজার ৯১৪ পিস ইয়াবা, ৯১৩ গ্রাম হেরোইন, ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়