শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৬:১০ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৯:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ‌লের ব‌্যা‌টিং বিপর্যয়ের দি‌নে শরিফুলের নতুন ইতিহাস অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে 

স্পোর্টস ডেস্ক : শ‌রিফুল ইসলাম ডারউইনে ইতিহাস গড়া সেই ম্যাচে মাঠে নামতে পারেননি চো‌টের কার‌ণে।

হয়তো সেই না-পারার আক্ষেপটা জমিয়ে রেখেছিলেন মেকাইয়ের জন্য। তাই সুযোগ পেতেই যেন জবাব দিতে শুরু করলেন এই বাঁহাতি পেসার। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের দিনে ব্যাট হাতে গড়লেন বিরল এক কীর্তি, এরপর বল হাতে ছড়ালেন আগুন। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিক সংস্করণে ৫ উইকেট নেয়া বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালেন শরিফুল।

গত জুনে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন শরিফুল। ৪৮ রানে ৬ উইকেট নিয়ে সেবার ক্যারিয়ারসেরা বোলিংয়ের নজির গড়েছিলেন তিনি। এবার মেকাইয়ের টেস্টেও সেই ধারাবাহিকতা ধরে রেখে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস নামিয়েছেন এই পেসার। 

প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ৬ উইকেট শিকার করেছেন শরিফুল। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট দুই সংস্করণেই ৫ উইকেট নেয়ার বিরল কীর্তি গড়েছেন তিনি। বাংলাদেশের আর কোনো বোলারের নেই এমন অর্জন।

তবে সব সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিকবার ৫ উইকেট নেয়া বাংলাদেশি বোলার হিসেবে শরিফুলের আগে ছিলেন কেবল সাকিব আল হাসান। ২০১৭ সালে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্টের দুই ইনিংসেই ৫ উইকেট নিয়েছিলেন সাকিব।

এবার সেই তালিকায় যোগ হলো শরিফুলের নাম। সাকিবের মতো একই ম্যাচে নয়, ভিন্ন দুই সংস্করণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়ে অনন্য এই রেকর্ড গড়লেন বাঁহাতি পেসার।

  • সর্বশেষ