শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৫:৪৯ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তেলবাহী ট্যাংক লরি  ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন|।

 শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে অটোরিকশা চালক, একজন নারী ও শিশু এবং একজন  পুরুষ রয়েছেন। তাদের নাম পরিচয় বের করার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

দুর্ঘটনায় শিশুসহ আরও তিনজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া পদ্মা ওয়েল কোম্পানির একটি ট্যাংক লরি (ঢাকা মেট্রো ঢ ৪৪-০৬৫৪) ব্রাহ্মণগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে শিশু, চালকসহ সাত নারী-পুরুষ গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।
 
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প থেকে চারজন নিহত এবং তিনজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। আহতরা সেখানে চিকিৎসাধীন। তবে এখনো কারো নাম পাওয়া যায়নি।
 
উল্লেখ্য, গত ৭ আগস্ট  সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জনের প্রাণহানি ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে সাতজন নিহত হন। 

১৬ জনকে উদ্ধার করে ওইদিন হাসপাতালে নেওয়া হলে ফাইজা আক্তার নামে এক শিশুকে মৃত পাওয়া যায় এবং চিকিৎসাধীন অবস্থায় সপ্তম রায় প্রীতম আরও একজন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। সর্বমোট ওই দুর্ঘটনায় ১১ জন নিহত হন।

  • সর্বশেষ