শিরোনাম
◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা?

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৬:১৮ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি সংকট দ্রুত কাটছে না, বিনিয়োগেই সমাধান: অর্থমন্ত্রী

মনিরুল ইসলাম : দেশের চলমান জ্বালানি সংকট দ্রুত সমাধানের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার সর্বোচ্চ উদ্যোগ নিলেও এই সংকট নিরসন হবে ধীরগতিতে এবং এর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

আজ শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাস্তবতায় জ্বালানি খাতে চাপ সৃষ্টি হয়েছে। সরকার সংকট মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, তবে এর সুফল পেতে সময় লাগবে।” তিনি আরও উল্লেখ করেন, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে প্রতিটি এনার্জি সেক্টরে অন্তত তিন মাসের রিজার্ভ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

বিনিয়োগ প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বিনিয়োগ ছাড়া অর্থনীতির বিদ্যমান সংকট থেকে উত্তরণের সুযোগ নেই। তাই দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে জোর দিচ্ছে।” তিনি জানান, অবকাঠামো উন্নয়ন, নীতিগত সহায়তা এবং প্রণোদনা প্যাকেজের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সেমিনারে ব্যবসায়ী নেতারা জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়া, ব্যয় বৃদ্ধি এবং শিল্পখাতে নেতিবাচক প্রভাবের বিষয়টি তুলে ধরেন। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অর্থমন্ত্রী তাদের উদ্বেগের প্রতি গুরুত্বারোপ করে বলেন, সরকার ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক গতি বজায় রাখতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে এবং জ্বালানি খাতে টেকসই সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

অনুষ্ঠানে ডিসিসিআইর নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ এবং বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়