শিরোনাম
◈ বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমেদ ◈ ভীমরুলির ভাসমান পেয়ারা বাজার দেখলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ◈ যে সুখবর পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির পক্ষে দুই মনোনয়নপত্র সংগ্রহ ◈ যুক্তরাষ্ট্রে উটাহতে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২ ◈ ইরা‌নের প্রেসি‌ডেন্ট বল‌লেন, যু‌দ্ধে শত্রু পক্ষ‌কে দমন ক‌রে আমাদের যোদ্ধারা বিশ্বকে হতবাক করে দিয়েছে ◈ শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে? ◈ বেসরকারি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, স্বচ্ছতা ও প্রতিযোগিতার আশ্বাস জ্বালানি বিভাগের ◈ কক্সবাজারে মহেশখালীতে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০১:২৩ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

প্রতীকী ছবি

কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকাগামী ফ্লাইট বিজি-৩০৬ মেরামতের পর অবশেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। 

বাংলাদেশ সময় রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

শুক্রবার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটটি নির্ধারিত রিফুয়েলিংয়ের জন্য স্থানীয় সময় সোয়া ৭টার দিকে রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।

জ্বালানি নেওয়ার পর ঢাকার উদ্দেশে পুনরায় উড্ডয়নের কথা থাকলেও উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি শনাক্ত হওয়ায় ফ্লাইটটি আর নির্ধারিত সময়ে রোম থেকে ফ্লাই করতে পারেনি। এতে ফ্লাইটে থাকা আড়াই শতাধিক যাত্রী রোম বিমানবন্দরে দীর্ঘ সময় আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়