শিরোনাম
◈ বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমেদ ◈ ভীমরুলির ভাসমান পেয়ারা বাজার দেখলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ◈ যে সুখবর পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির পক্ষে দুই মনোনয়নপত্র সংগ্রহ ◈ যুক্তরাষ্ট্রে উটাহতে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২ ◈ ইরা‌নের প্রেসি‌ডেন্ট বল‌লেন, যু‌দ্ধে শত্রু পক্ষ‌কে দমন ক‌রে আমাদের যোদ্ধারা বিশ্বকে হতবাক করে দিয়েছে ◈ শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে? ◈ বেসরকারি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, স্বচ্ছতা ও প্রতিযোগিতার আশ্বাস জ্বালানি বিভাগের ◈ কক্সবাজারে মহেশখালীতে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০১:১২ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমেদ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জোটের প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমদের নাম চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে জোট শরিকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর মধ্যে দিয়ে ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি পদে দ্বিতীয় বারের মতো নির্বাচন হতে যাচ্ছে।

বৈঠককে সভাপতিত্ব করেন- জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, জাগপা সহ-সভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ প্রমুখ।

সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে একমাত্র বিরোধী দল থেকে প্রার্থী দেওয়ার নজির রয়েছে। সেই সময়ে আওয়ামী লীগ বিরোধী দলে থেকে রাষ্ট্রপতি পদে বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে মনোনয়ন দিয়েছিল। সেই নির্বাচনে তিনি বিএনপি প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের কাছে ৮০ ভোটে পরাজিত হন। এরপর থেকে প্রতিবারই ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে বিএনপি ২১১ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আর জামায়াতের নেতৃত্বাধীন জোট ৬৮টি আসন অর্জন করেছে। এছাড়া বিএনপি জোট শরিকদের মধ্যে বিজেপি, গণসংহতি আন্দোলন ও গনঅধিকার পরিষদ একটি করে আসন লাভ করে। জামায়াতে জোটের জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২ টি ও খেলাফত মজলিস একটি আসন লাভ করে। এছাড়া স্বতন্ত্র ৭ জন ও ইসলামী আন্দোলন একটি আসন অর্জন করেছে। সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়