শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ১১:০৩ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইরা‌নের প্রেসি‌ডেন্ট বল‌লেন, যু‌দ্ধে শত্রু পক্ষ‌কে দমন ক‌রে আমাদের যোদ্ধারা বিশ্বকে হতবাক করে দিয়েছে

আন্তর্জা‌তিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট বলেছেন, জনগণের সমর্থন এবং রাষ্ট্রিয় সকল বিভাগের সমন্বয়ে ইরানি সশস্ত্র বাহিনীর সাহসী প্রতিরোধ শত্রুর হিসাবনিকাশ ভেস্তে দিয়েছে।

ইরানি ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলীর প্রসঙ্গে এক বিবৃতিতে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এই যুদ্ধ শুরু করেনি এবং শত্রুরা ভেবেছিল তাদের সামরিক কৌশল ইরানের পতনের পথ প্রশস্ত করবে এবং তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে। --- পার্সটুডে

ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষের চালানো হামলার ধরণের কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, "আমেরিকা আরব দেশগুলোর ভূখণ্ডে অবস্থিত ঘাঁটি ব্যবহার করে আমাদের স্থাপনা ও কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে। প্রশ্ন হলো, মিনাব স্কুলে কোন দেশ থেকে হামলা চালানো হয়েছিল? বিশেষ করে, কিছু মুসলিম ও প্রতিবেশী দেশ থেকে। এটা স্বাভাবিক যে আমরা এমন পরিস্থিতি মেনে নিতে পারি না এবং আমাদের নীতি সেই দেশগুলোকে লক্ষ্যবস্তু করা নয় বরং আমাদের পাল্টা হামলা সেই দেশগুলোতেই হবে যেখান থেকে আমাদের ওপর হামলা করা হচ্ছে।

তিনি প্রশ্ন তোলেন, কিসের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করবে এবং তার বিরোধী  মুসলিম দেশগুলোকে দমন করবে? তিনি স্পষ্ট করে বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনোই নিজেকে বিদেশী শক্তির অধীন মনে করে না এবং আধিপত্যকে প্রত্যাখ্যান করে। আমাদের কোনো দেশকে ধমকানোর উদ্দেশ্য নেই, কিন্তু আমরা বিদেশী শক্তির কাছে মাথা নত করব না। ইরানের প্রেসিডেন্ট, ইরানি সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা করে বলেন, তাদের আত্মত্যাগ বিশ্বকে বিস্মিত করেছে এই সাফল্যগুলো ইরানি জনগণের অতুলনীয় সমর্থনের ফল।

  • সর্বশেষ