শিরোনাম
◈ ভীমরুলির ভাসমান পেয়ারা বাজার দেখলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ◈ যে সুখবর পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির পক্ষে দুই মনোনয়নপত্র সংগ্রহ ◈ যুক্তরাষ্ট্রে উটাহতে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২ ◈ ইরা‌নের প্রেসি‌ডেন্ট বল‌লেন, যু‌দ্ধে শত্রু পক্ষ‌কে দমন ক‌রে আমাদের যোদ্ধারা বিশ্বকে হতবাক করে দিয়েছে ◈ শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে? ◈ বেসরকারি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, স্বচ্ছতা ও প্রতিযোগিতার আশ্বাস জ্বালানি বিভাগের ◈ কক্সবাজারে মহেশখালীতে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী ◈ আগামী আইপিএলে ‌খেল‌বেন না কো‌নো অস্ট্রেলিয়ান?  ◈ র‍্যাব থেকে এসআরবি, কতটা বদলাবে পুরোনো কাঠামো?

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির পক্ষে দুই মনোনয়নপত্র সংগ্রহ

মনিরুল ইসলাম: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের অধীন রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে বিএনপির পক্ষে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৩ আগস্ট। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতি নির্বাচন পরোক্ষ ভোটে অনুষ্ঠিত হওয়ায় জাতীয় সংসদ সদস্যরাই এতে ভোটাধিকার প্রয়োগ করবেন। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ার বিষয়টি নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। দুটি মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে দলটি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। জাতীয় সংসদের বিরোধীদল জামায়াতে ইসলামীও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল দলটির সর্বোচ্চ ফোরামের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জামায়াতের দলীয় সূত্র জানিয়েছে, আজ ১১ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে রাষ্ট্রপতি পদে জোটের পক্ষ থেকে একজন ঐক্যবদ্ধ প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদে কারা প্রার্থী হচ্ছেন এবং নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়