শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ১০:৫৬ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানের সিনিয়র দলে যোগ দিয়েই সব ধর‌নের ক্রিকেট থে‌কে দুই বছরের নি‌ষিদ্ধ হ‌লেন হামজা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান দলের তরুণ অলরাউন্ডার হামজা নাজারকে দু'বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাশাপাশি এক মিলিয়ন পাকিস্তানি মুদ্রা জরিমানা করা হয়েছে। ভারতীয় মুদ্রার যা প্রায় সাড়ে তিন লক্ষ। ভিসা আবেদন প্রক্রিয়ায় বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে এই শাস্তি ঘোষণা করা হয়েছে।

পিসিবি জানিয়েছে, হামজা নাজার ভিসা আবেদনের সময় পূর্ণাঙ্গ এবং সঠিক তথ্য দেননি। বিভ্রান্তিকর তথ্য জমা দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করেন। এই অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি হামজাকে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেয়। সব তথ্য, প্রমাণ পর্যালোচনা করে চূড়ান্ত রিপোর্ট জমা দেয়। তার ভিত্তিতে নাজারকে দু'বছরের জন্য সব ধরনের দেশীয় এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করার সিদ্ধান্ত নেয় পিসিবি। 

এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ হামজা নাজার সম্প্রতি সিনিয়র দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন। তাঁকে দেশের উদীয়মান প্রতিভা হিসেবে দেখা হচ্ছিল। ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে আলোচনায় এনেছিল। কিন্তু এই ঘটনা হামজার কেরিয়ারে বড় সেটব্যাক। পিসিবি স্পষ্ট জানিয়েছে, সততা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার মানদণ্ডে কোনও আপস করা হবে না। 

বলা হয়, বিভ্রান্তিকর তথ্য বা অসততা পাকিস্তান ক্রিকেটের সুনাম ক্ষুণ্ণ করে এবং কোটি কোটি সমর্থকের বিশ্বাস নষ্ট করে। নিষেধাজ্ঞার ফলে আগামী দু'বছর হামজা নাজার কোনও ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না।

  • সর্বশেষ