শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০৬:২৮ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভীমরুলির ভাসমান পেয়ারা বাজার দেখলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঝালকাঠির ভীমরুলি গ্রামের ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছেন। এর আগে তিনি বরিশালের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থান পরির্দশন করেন।

রবিবার (৯ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ব্রেন্ট ক্রিস্টেনসেনের বরিশাল ও ঝালকাঠি ভ্রমণের বিভিন্ন ছবি পোস্ট করা হয়। ছবিগুলোর ক্যাপশনে বলা হয়েছে, ভীমরুলি ভাসমান বাজারে নৌকায় ঘুরে আর পেয়ারার স্বাদ নিয়ে চমৎকার সময় কাটিয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। 

এর আগে আরেক ক্যাপশনে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ‘নৌকা দিয়ে মনোরম জলপথের দেশ পরিদর্শন। বরিশালে এসে দারুণ লাগছে!’

ভিমরুলির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শনে গিয়ে তিনি ছোট একটি নৌকায় চরে ভাসমান পেয়ারা বাজার ঘুরে ঘুরে দেখেন।

পরে একটি ট্রলারে করে এবং তার সফরসঙ্গীদের নিয়ে পেয়ারা বাগানে যান। এসময় তিনি পেয়ারা চাষি বাগান মালিকের সঙ্গে কথা বলেন। ঘণ্টাকাল ভিমরুলি এলাকায় থেকে বহর নিয়ে ফিরে যান বরিশালে। এর আগে গতকাল শনিবার রাতে দুই দিনের সফরে বরিশাল গেছেন আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

প্রথমেই বরিশাল সার্কিট হাউসে যান তিনি। তার দুদিনের সফরের মধ্যে অন্য কর্মসূচিগুলো হলো বরিশালের মিয়া বাড়ির মসজিদ এবং নগরীর সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডার পরিদর্শন। আজ দুপুরে বরিশালের সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তিনি। পরে অক্সফোর্ড মিশন চার্জ এবং গৌরনদী ক্যাথলিক চার্চ পরিদর্শন করার কথা রয়েছে। সবশেষে ঢাকা যাওয়ার সময় পদ্মা ব্রিজ সার্ভিস এরিয়া পরিদর্শন করবেন তিনি।

  • সর্বশেষ