শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০৮:৪৮ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিসা চালুতে স্বস্তি, বাংলাদেশ-ভারত জনগনের যোগাযোগে নতুন গতি

মনিরুল ইসলাম : আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত কূটনৈতিক যোগাযোগে নতুন মাত্রা যুক্ত হয়েছে। তবে সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাবেন কি না—সে সিদ্ধান্ত পুরোপুরি তার নিজস্ব বিষয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, “প্রধানমন্ত্রী দিল্লি সফরে যাবেন কি না, সেটি সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত। তবে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।” দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ নেতৃত্বের সঙ্গে।

বৈঠক প্রসঙ্গে তিনি জানান, অত্যন্ত উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এতে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক ছাড়াও বাণিজ্য, সংস্কৃতি, এমনকি খেলাধুলা ও ক্রিকেট নিয়েও মতবিনিময় হয়েছে।

advertisement

এ সময় বাংলাদেশীদের জন্য ভারতের ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়টিও উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার।

তিনি বলেন, “এটি দুই দেশের জনগণের জন্যই অত্যন্ত সুবিধাজনক। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক—শুধু সীমান্ত নয়, আমাদের রয়েছে অভিন্ন সংস্কৃতি ও স্বপ্ন। আমরা এমন একটি সম্পর্ক গড়ে তুলতে চাই, যা দুই দেশের মানুষের জন্যই কল্যাণকর হবে।

উল্লেখ্য, আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দিতে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বাংলাদেশ এ আমন্ত্রণ গ্রহণ করবে কি না—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

কূটনৈতিক মহলের মতে, এই সফর বাস্তবায়িত হলে তা বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে নতুন গতি সঞ্চার করতে পারে এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বার্তা দেবে।

  • সর্বশেষ