শিরোনাম
◈ তিন ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার ◈ আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম  ◈ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি ◈ গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে সিইসিকে জামায়াতের চিঠি ◈ প্রশাসনে নারীর নেতৃত্বের বিস্তার, ২০ নারী ডিসি ও ১৯১ নারী ইউএনও ◈ আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’; কারা আগে পাবেন, কী কী সুবিধা মিলবে? ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে রুটিন অনুযায়ী চলবে: শিক্ষামন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সাংবাদিকদের প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ পাহাড়ি ঢল-বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যার ঝুঁকি, সতর্ক করল পূর্বাভাস কেন্দ্র ◈ গরুর মাংসের অস্বাভাবিক রং পরিবর্তন, ইউএনও কার্যালয় থেকে থানায় বেকারি কর্মীরা (ভিডিও)

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০৫:১৬ বিকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যানিলায় জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বি‌নিময়

ফিলিপাইনের ম্যানিলায় শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইড লাইনে সাক্ষাৎকালে তারা এ শুভেচ্ছা বিনিময় করেছেন। 

একইদিন, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে সিঙ্গাপুরের সহযোগিতা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী। 

এর আগে, এআরএফের সাইডলাইন বৈঠকে যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও পৃথক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

এসব বৈঠকে গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়