শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০৯:৪৩ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অজিত দোভালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বিমসটেক সদস্য রাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের আগে বুধবার (১৫ জুলাই) এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সাক্ষাতের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বঙ্গোপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতার ওপর জোর দেওয়া হয় বৈঠকগুলোতে। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি বাংলাদেশ নয়াদিল্লিতে বিমসটেকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নিচ্ছেন। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম।

পঞ্চম বিমসটেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সভা ভারত আয়োজন করছে এবং বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ