শিরোনাম
◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত? ◈ এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ উদ্যোগ: মাহদী আমিন ◈ সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : সংসদে জানালেন প্রধানমন্ত্রী ◈ ভোটকেন্দ্র নির্ধারণ শুরু, ২৭ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত তালিকা

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ০৯:১৮ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পীকার কাতারের আমিরের নিকট প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করেন

মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে ১৪ জুলাই ২০২৬ তারিখ অপরাহ্নে লুসাইল আমিরি প্রাসাদে আয়োজিত রাষ্ট্রীয় শোকবার্তা গ্রহণ অনুষ্ঠানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেন। 

তিনি এসময় মহামহিম আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আধুনিক কাতারের স্থপতি হিসেবে খ্যাত প্রয়াত আমিরের দূরদর্শী নেতৃত্ব এবং বাংলাদেশ-কাতার ভ্রাতৃপ্রতিম সম্পর্কের ভিত্তি সুদৃঢ়করণে তাঁর অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিশেষ দূত হুমায়ুন কবির এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। শোকবার্তা হস্তান্তরের পর স্পীকার কাতারের শুরা কাউন্সিলের স্পীকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সাক্ষাৎ করেন।

এর পূর্বে স্পীকার এক সংক্ষিপ্ত সরকারি সফরে কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতার মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে গতকাল ১৪ জুলাই, ২০২৬  দুপুরে দোহায় পৌঁছেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টা ২৫ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান এবং কাতারের আমির-ই-দিওয়ান এর প্রতিনিধি স্পীকারকে স্বাগত জানান।

উল্লেখ্য, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু কাতারের সাবেক মহামহিম আমির শেখ হামাদ এর মৃত্যুতে বাংলাদেশ সরকার ১৫ জুলাই ২০২৬ রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে আজ বুধবার, ১৫ জুলাই ২০২৬, বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা-প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

জাতীয় সংসদ সচিবালয়ে প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়