শিরোনাম
◈ মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা করতে রাজনীতি আনা হয়েছে: প্রধানমন্ত্রী ◈ মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ৬ দফা দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিদল ◈ ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে বিএসএফ ডিজি, কাঁটাতারের বেড়ার জন্য জমি হস্তান্তরের ঘোষণা ◈ ব্যারিকেডে থামল শিক্ষার্থীদের মিছিল, শিক্ষা ভবনের সামনে উত্তেজনা (ভিডিও) ◈ চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষার্থীদের আন্দোলন: সচিবালয়ে নিরাপত্তা জোরদার ◈ পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের বিশেষ সুযোগ, সংসদে জানালেন শিক্ষামন্ত্রী ◈ প্রেমের সম্পর্ক ও ভিডিও ফাঁসের আশঙ্কা, পরিকল্পিতভাবে খুন হন ছাত্রদল নেতা জোবায়েদ ◈ ভারতের চেয়ে বাংলাদেশের পাটের মান বেশি উন্নত: ভারতীয় কৃষিমন্ত্রী (ভিডিও) ◈ কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ০৫:১২ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২৬, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের আন্দোলন: সচিবালয়ে নিরাপত্তা জোরদার

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

বুধবার (১৫ জুলাই) সাধারণ সময়ের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। প্রতিটি গেটে অতিরিক্ত সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। প্রবেশকারীদের পরিচয়পত্র যাচাই ও তল্লাশি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এর আগে, রাজধানীর উত্তরা, সায়েন্সল্যাব, মিরপুর-১০ ও ইসিবি চত্বরে সড়ক অবরোধ করেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। পরে উত্তরা ও সায়েন্সল্যাব থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের উদ্দেশে লং মার্চ শুরু করেন। শিক্ষার্থীদের কর্মসূচির খবর ছড়িয়ে পড়ার পর সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়