শিরোনাম
◈ ব্যক্তিগত বক্তব্যে কেউ আহত হলে দুঃখ প্রকাশ করছি: শিক্ষামন্ত্রী ◈ ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা কেন স্থগিত হয়নি? সংসদে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী ◈ সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি, যুদ্ধ চললে হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান ◈ ‘ফার্মের মুরগি’ বিতর্কে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী ◈ এআই ক্যামেরার পর ট্রাফিক নজরদারিতে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তি আনছে ডিএমপি ◈ রূপপুর চালাতে রাশিয়ার সহায়তায় প্রশিক্ষণ নিয়েছেন ১৩৩৬ বাংলাদেশি বিজ্ঞানী ◈ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা ◈ রাজপথে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন, ‘ভুয়া স্লোগান’ বিতর্ক ও সংসদে পড়ার টেবিলে ফিরার আহবান শিক্ষামন্ত্রীর ◈ আমার সাথে ইনজয় করলে তোমার ভালো হবে; প্রবাসীর স্ত্রীকে এসআইয়ের আপত্তিকর কথোপকথনের অডিও ভাইরাল

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২৬, ০৮:০৬ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ব্যক্তিগত বক্তব্যে কেউ আহত হলে দুঃখ প্রকাশ করছি: শিক্ষামন্ত্রী

মনিরুল ইসলাম: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকে আপত্তি করেছেন।  সেই ব্যপারে বলতে চাই আমি কাওকে উদ্দেশ্য প্রণোদীতভাবে কিছু বলতে চাইনি। যদি কেউ আহত হয়ে থাকে আমি সিম্পলি দুঃখ প্রকাশ করছি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এদিন প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, সংসদ ভবনের দিকে ছাত্ররা আসছে পরীক্ষা পেছানোর দাবিতে। গতকাল পদার্থ দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে। এছাড়া হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা হয়েছে। পরীক্ষার সময় বৃষ্টি ছিল। অনেকে ভিজেছে অনেকে সঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি। আমরা যদিও সব সময় মনিটরিংয়ে ছিলাম। শিক্ষার্থীদের দাবি  এসেছে পরীক্ষা পেছানোর জন্য। ইতোমধেই চট্টগ্রামের পরীক্ষা বন্ধ করে দিয়েছি। আমাদের পুনরায় পরীক্ষা নিতেই হবে।’

পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সমালোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি ফোনালাপের ভিডিও।

রাজধানীর সিটি কলেজের এক পরীক্ষার্থীর অভিভাবক মন্ত্রীকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে মেয়ের সঙ্গে কথা বলার ব্যবস্থা করেন। সেই কথোপকথন অন্য একটি মোবাইল ফোনে ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পরীক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘এগুলো তো ফার্মের মুরগি। একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়