শিরোনাম
◈ প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বইসহ ৩ বই রাখার নির্দেশ বাতিল ◈ ছবি মুক্তির পরপরই জি-ফাইভ থেকে ‘সাতলুজ’ অপসারণ, দর্শকদের ডাউনলোড করা সংস্করণ দেখতে আহ্বান দিলজিৎয়ের ◈ ভেজালবিরোধী অভিযান জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গরু চরাতে গিয়ে রাখালের ওপর সিংহের ভয়াবহ হামলা, ৩০ মিনিট আটকে রাখার পর উদ্ধারের ভিডিও ভাইরাল ◈ সমুদ্রের গুপ্তধনের খোঁজে বাংলাদেশ, যুক্তরাজ্যের নকশায় তৈরি হচ্ছে ভাসমান গবেষণাগার ◈ গুলশান-বনানী-বারিধারা লেক রক্ষায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গাজায় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের ঘোষণা, বিলুপ্ত হলো বর্তমান সরকার ◈ প্রধানমন্ত্রী বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন, মন্ত্রীদেরও একই আহ্বান ◈ রেফারিদের খেলা প‌রিচালনার মান নিয়ে ক্ষুব্ধ ইংল্যান্ডের কোচ টমাস টু‌খেল  ◈ খাদ্যপণ্যের দাম কমায় জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ০১:৪২ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি প্রবাসীদের যে বিষয়ে সতর্ক করল দূতাবাস

সৌদি আরবে অবস্থিত বাংলাদেশি প্রবাসীদের অপরাধ বিষয়ে অভিযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

সোমবার (৬ জুলাই) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাস বলছে, সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে— অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কারও বিষয়ে অভিযোগ থাকলে বা অপরাধ সংঘটিত হতে দেখলে, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে। প্রয়োজনে জরুরি সেবার হটলাইন নম্বরে (৯৯৯ ও ৯১১) যোগাযোগ করা যেতে পারে।

দূতাবাস সতর্ক করে দিয়ে বলছে, কোনও অবস্থাতেই অপরাধ সংশ্লিষ্টতার অভিযোগে কাউকে আটক রাখা এবং শারীরিকভাবে নির্যাতন করার সুযোগ নেই। এটি এ দেশীয় আইনে গুরুতর অপরাধ। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়