শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ০৫:৩৭ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই বছর পর চালু ভারতের ট্যুরিস্ট ভিসা, ৭ দিনেই মিলছে ভিসাসহ

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম। গত ২৮ জুন থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অনলাইনে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা শুরু করে। এর পরদিন ২৯ জুন থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লটের মাধ্যমে আবেদন গ্রহণ করা শুরু করে। ২৯ জুন জমা হওয়া কাগজপত্রের বিপরীতে ভিসা ইস্যু শুরু করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এরই মধ্যে অনেক আবেদনকারী ভিসা পেয়েছেন বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। অর্থাৎ ৭ দিনেই ভিসাসহ পাসপোর্ট হাতে পাচ্ছেন আবেদনকারীরা। 

গত ২৫ জুন ঢাকায় দায়িত্ব নিয়েই ভিসা চালুর ঘোষণা দেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দেশের পাঁচটি ভিসা সেন্টারে আবেদন গ্রহণ করা হবে বলেও জানান তিনি। কূটনৈতিক মহল বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছে। ভিসা চালুর ঘোষণা দুই দেশের সম্পর্কের টানাপোড়েন স্বাভাবিক করার প্রথম ধাপ হিসেবে মনে করেন তারা।    

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর নিরাপত্তা ইস্যুতে বন্ধ হয়ে যায় ভারতের সব ধরনের ভিসা ইস্যু। অস্থিতিশীল পরিস্থিতির কারণে ৪ আগস্ট থেকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদনের কেন্দ্রগুলো বন্ধ থাকায় পাসপোর্ট ফেরত ও জমা কার্যক্রম ব্যাহত হয়েছিল। তবে ওই বছরের আগস্টের শেষের দিকে বিশেষ ব্যবস্থায় সীমিত আকারে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হয় এবং নতুন আবেদন সাময়িকভাবে স্থগিত রাখা হয়। তবে সেটা দীর্ঘ দুই বছর পর্যন্ত গড়ায়। 

ভিসা চালু প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, “নরমাল টুরিস্ট ভিসা ওপেন করে দিলাম। আরম্ভ হবে ২৮ জুন থেকে। এটা আমাদের জন্য, এখানকার মানুষের জন্য ভালো। এটা সবার পাওনা ছিল। আমিও হাইকমিশনার হয়ে প্রথম কাজ হিসেবে এটা করলাম। এর আগে তো আমি করতে পারতাম না। আমি অনেক খুশি। আশা করি এতে সাধারণ মানুষও খুশি হবেন। মাঝে মাঝে আমি এখানে আসবো, পরিদর্শন করবো। মানুষের কথা শুনবো। তারা যে পরামর্শ দেবে, সেটা শুনবো।” 

advertisement

২৯ জুন আবেদন করে ভিসা পেয়েছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছে বাংলা ট্রিবিউন। তাদের মধ্যে একজন শাহিন বলেন, “অনলাইনে ভিসা প্রসেস ট্র্যাক করে আপডেটে দেখা গেছে ভিসা প্রিন্ট হয়েছে। মেসেজ আসলে আনতে যাবো।” 

ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদনকারী ফাতেমা আহমেদ জানান, তিনি ৩০ জুন ভিসার জন্য কাগজপত্রসহ পাসপোর্ট জমা দিয়েছে। অনলাইনে তার ভিসা অ্যাপ্রুভ হয়েছে বলে দেখাচ্ছে বলে জানান তিনি। আজ তিনি পাসপোর্ট সংগ্রহ করার মেসেজ পেয়েছেন। 

ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদনকারী ওয়াসি আদনান বলেন, “আজ যমুনা ফিউচার পার্কের আইভ্যাক থেকে পাসপোর্ট হাতে পেলাম। ৬ মাসের মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা দিয়েছে। আমি ৩০ জুন জমা দিয়েছিলাম আর গতকাল সন্ধ্যায় পাসপোর্ট ডেলিভারি মেসেজ পেয়েছিলাম। আজকে ভিসাসহ পাসপোর্ট রিসিভ করলাম।”

 

  • সর্বশেষ