শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬, ১২:০৮ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার গ্যাস বিল পরিশোধের নামে প্রতারণা, গ্রাহকদের সতর্ক করল তিতাস

গ্যাস বিল আদায়ের নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। সম্প্রতি এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি গ্রাহকদের জন্য জরুরি একটি সতর্কবার্তা জারি করেছে।

তিতাস কর্তৃপক্ষ জানায়, কিছু প্রতারক নিজেদের তিতাসের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের মুঠোফোনে কল করছে। তারা বকেয়া গ্যাস বিলের কথা বলে গ্রাহকদের ওপর চাপ সৃষ্টি করছে এবং ভয়ভীতি দেখিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলছে।

এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিতাস বলছে, শুধু কোম্পানির নির্ধারিত ব্যাংকগুলোতে এবং অনলাইন ‌‘মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস’ অ্যাপের মাধ্যমে (বিকাশ, রকেট, উপায় ও ট্যাপ) গ্যাস বিল পরিশোধের অনুরোধ জানানো হলো।

প্রতিষ্ঠানটি আরো জানায়, কারো ব্যক্তিগত বিকাশ নম্বরে গ্যাস বিল পরিশোধ করবেন না।

প্রতারক চক্র থেকে রক্ষা পেতে সচেতন থাকুন। প্রয়োজনে তিতাস গ্যাসের সংশ্লিষ্ট অফিসে উপস্থিত হয়ে অথবা তিতাস গ্যাসের ওয়েবসাইটে (https://titasgas.gov.bd) প্রদত্ত নম্বরে যোগাযোগ করে পরামর্শ ও সেবা গ্রহণ করুন।

  • সর্বশেষ