নিজস্ব প্রতিবেদক ; বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের নতুন সভাপতি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র, বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এমপি।
সংসদের সহকারী সচিব মামুনুর রশীদের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, সংসদীয় এ এই কমিটির বাকি সদস্যরা হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী নোয়াখালী ৩ আসনের সাংসদ বরকত উল্লাহ ভুলু, বিসিবির সাবেক চেয়ারম্যান, খুলনা ৫ আসনের সাংসদ আলী আসগর লবী, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নরসিংদী ১ আসনের সাংসদ খাইরুল কবির খোকন, মৌলভীবাজার ৩ আসনের সাংসদ নাসের রহমান, চট্রগ্রাম ১০ আসনের সাংসদ সাঈদ আল নোমান, ঢাকা ১২ আসনের জামায়েত ইসলামীর সাইফুল আলম, কুড়িগ্রাম-২ এর আতিকুর রহমান মুজাহিদ ও সংরক্ষিত নারী আসনের নিলুফার চৌধুরী মনি এবং জেবা আমিন খান।
কমিটির সভাপতি পটুয়াখালী-১ আসন থেকে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, রাশিয়াতে ১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বাংলাদেশের ডিফেন্স এডভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
সংসদীয় বিষয়াবলি এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ ও রাশিয়া একমত হয়ে এই কমিটি গঠন করে। সংসদীয় কূটনীতি এবং পেশাদারী বিনিময়ের মাধ্যমে আইনপ্রণেতাদের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে এই কমিটি কাজ করবে।