শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ১০:৫২ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেথির উপকারিতা

রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। ক্লান্তি, বারবার পিপাসা পাওয়া, ঘন ঘন প্রস্রাব, দুর্বল লাগা— এসবই হতে পারে উচ্চ রক্তচাপ বাড়ার লক্ষণ। সে কারণে অনেকেই ঘরোয়া উপায়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে থাকেন। আর এ তালিকায় আছে মেথি। মেথি দানা হোক কিংবা মেথি পাতা— দুটোই আপনার শরীরের জন্য উপকারী বলে মনে করা হয়। 

কারণ মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্ট এবং এমন কিছু উপাদান, যা আপনার শরীরে শর্করা শোষণের গতি কিছুটা কমাতে সাহায্য করতে পারে। আর তাতে খাওয়ার পর খুব দ্রুত ব্লাড সুগার বাড়ার সম্ভাবনা কম থাকে।

advertisement

চলুন জানা যাক ব্লাড সুগার কমিয়ে রাখার কতকগুলো উপায়—

অনেকেই রাতে ১ থেকে ২ চা-চামচ মেথি দানা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখেন। সকালে খালি পেটে সেই পানি পান করেন। আবার কেউ কেউ ভেজানো মেথি দানাও চিবিয়ে খান। অনেকে মেথি পাতার রস কিংবা রান্না করা মেথি শাকও নিয়মিত খাদ্যতালিকায় রাখেন। ডাল, তরকারি, পরোটা কিংবা রুটির সঙ্গে মেথি পাতা খান। আর মেথি আপনার শরীরে ইনসুলিনের কাজকে কিছুটা ভালো রাখতে সাহায্য করে। 

advertisement

ফলে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, তাদের জন্য এটি সহায়ক হতে পারে। তবে এখানে একটি বিষয় ভীষণ জানা জরুরি। শুধু মেথি খেলেই সাত দিনের মধ্যে ব্লাড সুগার পুরো নিয়ন্ত্রণে চলে যাবে, এমনটি ভাবা ঠিক নয়; এটি কোনো ম্যাজিক চিকিৎসা নয়। সুতরাং ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি সমস্যা। এটি নিয়ন্ত্রণে রাখতে দরকার নিয়মিত ব্যায়াম, সঠিক খাবার, কম চিনি, কম তেল-মসলা, পর্যাপ্ত ঘুম এবং চিকিৎসকের পরামর্শ। তাই মেথি শুধু একটি সহায়ক উপায় হতে পারে মাত্র।

যারা আগে থেকেই ডায়াবেটিসের ওষুধ খান, তাদের ক্ষেত্রে বেশি মেথি খেলে রক্তে শর্করা অতিরিক্ত কমে যেতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া খুব বেশি পরিমাণে মেথি খাওয়া উচিত নয়। গর্ভবতী নারী কিংবা অন্য কোনো গুরুতর অসুস্থতা থাকলেও সতর্ক থাকা জরুরি।

advertisement

সুতরাং শুধু ঘরোয়া টোটকার ওপর ভরসা না করে নিয়মিত পরীক্ষা ও সচেতন জীবনযাপনই হওয়া উচিত আসল পথ। সে জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

  • সর্বশেষ