শিরোনাম
◈ আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, যা জানাল পুলিশ (ভিডিও) ◈ দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ◈ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি ◈ আরেক দফা বাড়লো তেলের দাম ◈ সরকারি নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ দফা নির্দেশনা ◈ চুক্তি সই : ৬১৯ কোটি টাকায় পুনরায় চালু হচ্ছে ৩ বন্ধ পাটকল ◈ সারাদেশে লোডশেডিং, নেপথ্যে অটোরিকশার ব্যাটারি চার্জিং! ◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সোয়াল

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ১০:০০ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের ক্রিকেটাররা পাওয়ার হিটিং শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে  

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হিটিং এর প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। ওয়ানডেতেও কাজে লাগছে পাওয়ার হিটিং। তবে এক্ষেত্রে একটু পিছিয়ে দক্ষিণ এশিয়ার ক্রিকেটাররা। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের ক্রিকেটাররা যেভাবে পাওয়ার হিটিং করেন, এশিয়ার ক্রিকেটাররা তুলনামূলক পিছিয়ে।

সাম্প্রতিক সময়ে পাওয়ার হিটিংয়ে এগিয়ে গেছে ভারত। বৃষ্টিতে রয়েছে বৈভব সূর্যবংশী, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, জয়স্বী জয়সোয়ালের মতো ক্রিকেটার। এক্ষেত্রে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে পাকিস্তান। কোন ফরম্যাটেই ভালো করতে পারছে না দেশটি। --- ডেইলি ক্রিকেট

তাই ক্রিকেটারদের পাওয়ার হিটিং শেখাতে নতুন উদ্যোগ নিয়েছে পিসিবি। দেশটির ক্রিকেটারদের যুক্তরাষ্ট্রে পাঠানোর চিন্তা করছে তারা। সেখানে পাওয়ার হিটিং এর পাশাপাশি স্কিল, ফিটনেস নিয়েও কাজ করবেন ক্রিকেটাররা। যদিও কারা থাকবেন এই তালিকায় সেটি প্রকাশ করেনি পিসিবি।

যুক্তরাষ্ট্রের চার মাসের ক্যাম্প করার চিন্তা করছে পিসিবি। পুরো পরিকল্পনা চূড়ান্ত না হলেও সেটির একটু ধারণা দিয়েছেন সাদা বলের কোচ মাইক হেসন।

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে হেসন বলেন, 'বেশ কয়েকজন ক্রিকেটারকে আমরা যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছি। সেখানে পাওয়ার হিটিং নিয়ে কাজ হবে এবং আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি। আমাদের কিছু ক্রিকেটার রয়েছে যারা দীর্ঘদিন ধরে চোটে ভুগছেন। আমরা ক্রিকেটারদের পাওয়ার হিটিং মেথডের সম্পর্কে ধারণা দিতে চাই। যুক্তরাষ্ট্রে তারা প্রায় চার মাস থাকবে।'

হেসন আরও বলেন, 'আমাদের এখানে একটা সমন্বয়ে রয়েছে। এটা শুধু স্ট্রেন্থ এন্ড কন্ডিশনের বিষয় নয়। আমাদের এখানে জাভেদ মুঘল এসেছেন তিনি খেলোয়ারদের ট্রেনিং এর পদ্ধতি পরিবর্তন করেছে এবং করছেন। এই পরিকল্পনার জন্য তারও সময় প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়