শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২২, ০৪:১১ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২২, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘের মানবাধিকার কমিশনারের উচিত ফিলিস্তিন ও মিয়ানমারের দিকে নজর দেয়া: তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের মানবাধিকার কমিশনার বাংলাদেশের মানবাধিকার নিয়ে অনেক কথা বলছেন। কিন্তু কমিশনারের উচিত ফিলিস্তিন ও মিয়ানমারের দিকে নজর দেয়া, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। যমুনা টিভি

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, মানবাধিকার কমিশনার গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা বলছেন। কিন্তু এখানে ২০১৪-১৫ সালে আগুন সন্ত্রাসের কারণে যারা নিহত-আহত হয়েছেন তাদের স্বজনদের সাথে কথা বলা উচিত।

হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অন্য অনেক দেশের থেকে ভালো। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সকলের নিরাপত্তার জন্য করা হয়েছে বলে এ সময় তিনি উল্লেখ করেন। এই আইনের যেন অপপ্রয়োগ না হয় সে বিষয়ে সরকার সচেতন আছে বলেও জানান তথ্যমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়