শিরোনাম
◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৩:০৭ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে আবারও কূটনৈতিক সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন এস্কাপ) ৮২তম অধিবেশনে টেকসই জৈব অর্থনীতি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ রেজুলেশন গৃহীত হয়েছে বাংলাদেশের নেতৃত্বে। এমন তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন।

তিনি জানান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের নেতৃত্বে উত্থাপিত এ প্রস্তাবটি সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থনে গৃহীত হয়। কূটনৈতিক মহলে এটিকে এ অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। রেজুলেশনটিতে টেকসই, উদ্ভাবননির্ভর ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এতে সার্কুলার অর্থনীতি, সম্পদের দক্ষ ব্যবহার এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অর্থনৈতিক রূপান্তরের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। এছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলে জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং জৈব অর্থনীতি ভিত্তিক মূল্য শৃঙ্খল গড়ে তুলতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, জৈব অর্থনীতি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার একটি কার্যকর পথ। বাংলাদেশের এ উদ্যোগে সহ-স্পন্সর হিসেবে ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, চীন, মঙ্গোলিয়া, আর্মেনিয়া ও কাজাখস্তানসহ বিভিন্ন দেশ সমর্থন দিয়েছে।

এদিকে একই অধিবেশনে সব বয়সের মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সামাজিক উন্নয়ন জোরদার বিষয়ক বাকু-ব্যাংকক ঘোষণা গৃহীত হয়েছে, যা আঞ্চলিক উন্নয়নে নতুন দিক উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়