শিরোনাম
◈ বিশ্বজুড়ে ভয়ংকর ‘তাপঝড়’, প্রভাব পড়েছে পৃথিবীর ৮৫ শতাংশ এলাকায় ◈ ফোডেনের হ্যাটট্রিক, ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ বৃহস্প‌তিবার থেকে চট্টগ্রামে নতুন ফ্র্যাঞ্চাইজি ‌ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ রজনীকান্তের টানে হলের সব টিকিট কিনলেন ক্রিকেটার সঞ্জু স‌্যামসন! ◈ রাজপথে লড়াই করা নেতারাই আজ কোণঠাসা ◈ মিনিটেই শেষ ট্রেনের সব টিকিট, এবার টিকেটিং ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে রেলওয়ে ◈ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি বিদেশির ভিসা বাতিল ◈ যুক্তরাষ্ট্রজুড়ে ৩ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা, ঘণ্টায় গড় আয় ২০ ডলারের বেশি ◈ সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১ চাকরি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ◈ হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৯:১৭ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটরসাইকেল আরোহীদের জন্য স্বস্তির খবর, অকটেন সরবরাহে স্বাভাবিকতা ফিরছে

দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মোটরসাইকেল চালক ও ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য সুখবর এসেছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি ও যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎস হিসেবে মালয়েশিয়া থেকে দেশে এসে পৌঁছেছে বিপুল পরিশোধিত অকটেন।

বুধবার (৮ এপ্রিল) রাতে চট্টগ্রাম বন্দরে ২৬ হাজার টন অকটেন নিয়ে নোঙর করেছে জাহাজ ‘এমটি সেন্ট্রাল স্টার’। একই সময়ে ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে আরেকটি জাহাজ বন্দরে অবস্থান নেওয়ায় জ্বালানি খাতে বড় ধরনের স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশে মূলত উচ্চ ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের মোটরসাইকেল এবং ব্যক্তিগত যানবাহনের প্রধান জ্বালানি হিসেবে অকটেন ব্যবহৃত হয়।

বিশেষ করে, আধুনিক ও উচ্চ সিসির মোটরসাইকেলের জন্য অকটেন বেশি উপযোগী, কারণ এটি ইঞ্জিনের নকিং কমায় এবং পারফরম্যান্স ভালো রাখে।

Advertisement

মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের প্রভাবে দেশের বাজারে এই জ্বালানির তীব্র সংকট তৈরি হয়েছিল। অনেক ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্রাহকরা অকটেন পাননি, আবার কোথাও ‘অকটেন নেই’ লেখা সাইনবোর্ড ঝুলে থাকতে দেখা গেছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্যমতে, সরবরাহের ঘাটতির কারণে মার্চ মাসের প্রতিদিনের গড় বিক্রি ১ হাজার ২২২ টন থেকে কমে এপ্রিলে তা ১ হাজার ১১৪ টনে নেমে আসে। গত মাসে নির্ধারিত সাতটি জ্বালানিবাহী জাহাজ না আসা এবং নতুন কোনো অকটেনের চালান না থাকায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছিল।

বিপিসি জানিয়েছে, দেশে বছরে গড়ে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেলের চাহিদা থাকে যার একটি বড় অংশ আমদানির ওপর নির্ভরশীল। বর্তমানে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে সিঙ্গাপুর, চীন, ভারত ও মালয়েশিয়ার মতো বিকল্প দেশগুলো থেকে পরিশোধিত তেল আমদানিতে জোর দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে এই নতুন চালানটি দেশে এলো।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফাত হামিম গণমাধ্যমকে জানিয়েছেন, ২৬ হাজার টন অকটেনের এই চালানটি দ্রুত খালাসের প্রক্রিয়া শুরু হচ্ছে।

এছাড়া চলতি মাসে ডিজেলের বাড়তি চাহিদা মেটাতে আরও সোয়া ৩ লাখ টন আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের। বৈশ্বিক অস্থিরতার মধ্যে জ্বালানি আমদানির উৎস বহুমুখী করার এই কৌশল দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • সর্বশেষ