শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ১০:৪৪ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ!

এল আর বাদল : ভারত ও বাংলাদেশের সম্পর্কে সম্প্রতি একটা বড় অস্বস্তির জায়গা হয়ে রয়েছে আওয়ামী লীগ, বাংলাদেশের যে রাজনৈতিক দলটির সঙ্গে দিল্লির সম্পর্ক অতি ঘনিষ্ঠ ও প্রায় ঐতিহাসিক।

বাংলাদেশে এই মুহুর্তে সক্রিয় প্রায় সবগুলো রাজনৈতিক শক্তিই শেখ হাসিনার আমলকে 'ফ্যাসিবাদী' বলে চিহ্নিত করছে – আর সেই ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যেহেতু ভারতেই আশ্রয় পেয়েছেন তাই তাতে জটিলতা আরো বেড়েছে।

এদিকে বাংলাদেশের আদালতে মৃত্যুদন্ডাজ্ঞাপ্রাপ্ত শেখ হাসিনাকে ঢাকা তাদের কাছে হস্তান্তর করার দাবি জানালেও ভারত যে সেই অনুরোধে সাড়া দিচ্ছে না, তা অবশ্য পরিষ্কার। --- বি‌বি‌সি বাংলা

ভারতের সাবেক একজন রাষ্ট্রদূত ও বাংলাদেশ ওয়াচার সৌমেন রায় অবশ্য মনে করেন, আওয়ামী লীগের সঙ্গে ভারতের এতদিন যতই ভাল সম্পর্ক থাকুক সেটা নতুন সম্পর্ক গড়ার পথে বাধা হবে না। কূটনীতিতে স্থায়ী বন্ধু বলে যেমন কিছু হয় না, স্থায়ী শত্রু বলেও কিছু হয় না।

আওয়ামী লীগের সঙ্গে আমাদের বন্ধুত্ব ছিল, তার সুফলও আমরা পেয়েছি। এখন বিএনপি ক্ষমতায় – তাদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা গড়ে তুলতে চাইব, কারণ বাংলাদেশে আমরা অনেক ইনভেস্ট করেছি – সেটা তো জলে ফেলে দেওয়া যায় না." বিবিসিকে বলছিলেন সৌমেন রায়।

দিল্লিতে অনেক পর্যবেক্ষকেরই ধারণা, অভ্যন্তরীণ বাধ্যবাধকতার কারণে তারেক রহমানের বিএনপি সরকারও নিশ্চয়ই ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের দাবি জানাবে – কিন্তু সেটা নিয়ে বাস্তবে তারা বিশেষ জোরাজুরি করবে না।
ভারতও অবধারিতভাবে চাইবে বিষয়টি নিয়ে বেশি জলঘোলা না হোক।

দিল্লি সফররত বাংলাদেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ড: হুমায়ুন কবির যে এদিন দিল্লিতে বিজেপি কার্যালয়ে দলের বৈদেশিক শাখার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হচ্ছেন, সেটাও কিন্তু এই পটভূমিতেই।

এতদিন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি প্রকাশ্যে এই ধরনের বৈঠক করত শুধু আওয়ামী লীগের সঙ্গেই – কিন্তু এখন সেই জায়গা নিয়েছে বিএনপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়