শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৫:০৪ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে অজিত দোভাল-খলিলুর বৈঠক, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক বিষয়

ভারতের দিল্লিতে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় খলিলুর রহমানের সম্মানে দোভালের আয়োজিত এক নৈশভোজে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই দেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ছাড়াও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ করেছেন তারা। তবে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও কিছু জানানো হয়নি। 

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই দিনের সফরে দিল্লি পৌঁছান মঙ্গলবার বিকেলে। তার সফরসঙ্গী হিসেবে আছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুইদিনের সফর শেষে মরিশাসের পোর্ট লুইসে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে যোগ দেবেন পররাষ্ট্র মন্ত্রী। 

জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নতুন সরকারের একজন জ্যেষ্ঠ সদস্যের এটি প্রথম উচ্চ পর্যায়ের ভারত সফর।

advertisement

এদিকে আজ দুপুরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়সংকরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খলিলুর রহমান। দিল্লির হায়দ্রাবাদ হাউজে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

কূটনৈতিক সূত্র বলছে, ড. খলিলুর রহমানের সফরে জ্বালানি সহায়তা, ভারতের পর্যটন ভিসা চালু, গঙ্গা চুক্তি নবায়ন, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা, বাণিজ্য সম্পর্কিত ইস্যুগুলো প্রাধান্য পাবে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা হতে পারে। 

কূটনৈতিক সূত্র বলছে, এরপর বিকাল সাড়ে চারটায় ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও সাড়ে পাঁচ টায় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে বাণিজ্য ভবনে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। 

সফর শেষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টায় পোর্ট লুইসের উদ্দেশে রওনা দেবেন পররাষ্ট্রমন্ত্রী। 

কূটনৈতিক সূত্র জানিয়েছে, কনফারেন্সে যোগ দিতে একই ফ্লাইটে রওনা হবেন জয়শঙ্কর এবং খলিলুর রহমান। প্রায় ১০ ঘন্টার ফ্লাইটে দ্বিপাক্ষিক নানা বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে পারেন। 

 

  • সর্বশেষ