শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ১২:৫০ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষকদের বৈশাখী ভাতার বিল সাবমিটে যে নতুন নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিটে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের বিল সাবমিটের সময়, বছর ও মাসের নাম হিসেবে সিলেক্ট করতে হবে। 

বুধবার (২ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেলের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বৈশাখী ভাতার বিল সাবমিটে কোন বছর, কোন মাস এটা সিলেক্ট করতে হবে উল্লেখ করে ওই কর্মকর্তা একটি গণম্যাধমকে জানান, এটা সিলেক্ট না করলে তথ্য আসবে না। 

আমাদের মোট ২০ হাজারের মতো প্রতিষ্ঠান। এর মধ্যে ৪০০-এর মতো এখনো বাকি আছে।

advertisement

তিনি আরও জানান, যেকোনো কারণেই হোক এই শিক্ষকরা এ বিল এখনো সাবমিট করেননি। আমরা তাদের কনফিউশন দূর করতে এপ্রিল মাস উল্লেখ করে দিয়েছি। তবে অনেকেই মাস ও বছর সিলেক্ট করেন না।

গত মার্চ মাসের ২৭ তারিখে এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিট করার অপশন চালু করা হয়। সব শিক্ষক-কর্মচারীকে নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিটের আহ্বান জানানো হয়।

এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের বিল সাবমিটের অপশন চালু করা হয়।

২৮ মার্চের মধ্যে বিল সাবমিট করার শেষ সময় ছিল।

  • সর্বশেষ