শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পদ্মায় বাসডুবি:  মন্ত্রী শেখ রবিউল আলমের গভীর শোক; দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা করা হবে

মনিরুল ইসলাম: রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে নিমজ্জিত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। 

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনার পরপরই দ্রুততম সময়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং  ডুবুরি দল নিরলসভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, নৌপুলিশ এবং স্থানীয় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করছে।

মন্ত্রী বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই মর্মান্তিক দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমের সার্বক্ষণিক মনিটরিং করছেন। তিনি উদ্ধার কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় সরকারের সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। 

মন্ত্রী আরও বলেন, এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনসহ ইতোমধ্যে অন্যান্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দায়ী ব্যক্তিদের  আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। 

তিনি নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। একই সঙ্গে আহতদের উন্নত  চিকিৎসা প্রদানের  জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সর্বাত্মক সহায়তা প্রদানের নির্দেশনা প্রদান করেন। ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে সরকারের পক্ষ থেকে  সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন মন্ত্রী মহোদয়। 

উল্লেখ্য,  দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে  উদ্ধার কার্যক্রমের সার্বিক তদারকি করছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের  প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি। এছাড়াও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়