শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ১১:৫১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জাতীয় স্মৃতিসৌধে ডেপুটি স্পীকারের শ্রদ্ধা

মনিরুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি আজ বৃহস্পতিবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ‌্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, দেশমাতৃকার  শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, ২৬ মার্চ মহান জাতীয় স্বাধীনতা দিবস।  দীর্ঘ রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পরাধীনতার শৃঙ্খল ভেঙে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্মলগ্নকে স্মরণীয় করে রাখতে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এবং ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ