শিরোনাম
◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-ভারত

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য বৈঠক  করেছেন। এ সময় মন্ত্রণালয়ের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দের সঙ্গে  প্রতিমন্ত্রী  ড. এম এ মুহিতও  উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৪ মার্চ) আয়োজিত এই বৈঠকে তাঁরা জনস্বাস্থ্য খাতে বাংলাদেশ-ভারত সহযোগিতা সুদৃঢ়করণ, চিকিৎসা-বিষয়ক গবেষণা ও উন্নত চিকিৎসা সেবার ক্ষেত্রে বিনিময়, ক্যান্সার চিকিৎসা, ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি এবং উভয় দেশের জনগণের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে সক্ষম, এমন অন্যান্য জনগণ-কেন্দ্রিক উদ্যোগসমূহ নিয়ে আলোচনা করেন।

বৈঠকে তাঁরা এই দুই দেশের অভিন্ন অগ্রাধিকারসমূহের ওপর ভিত্তি করে এবং পারস্পরিক কল্যাণ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে পরিচালিত হয়ে সক্ষমতা বৃদ্ধি, ফার্মাসিউটিক্যাল শিল্প খাতে সংযোগ, চিকিৎসা শিক্ষা এবং ডিজিটাল ও এআই-নির্ভর স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার প্রস্তাবসমূহ নিয়েও আলোচনা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়