শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১০ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন, নানা আলোচনা

মহসিন কবির: প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নিয়েছেন ১৭ ফেব্রুয়ারি। ওইদিন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথগ্রহণ করেন। এখন রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা, জল্পনা-কল্পনা কে হচ্ছেন স্পিকার ও ডেপুটি স্পিকার। ইতোমধ্যে সংসদ অধিবেশনের একটি সম্ভব্য তারিখ জানানো হয়েছে ১২ মার্চের মধ্যে।

এর আগে বিএনপি সরকার গঠন করার পর পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম সংসদে স্পিকার নিয়োগ দেওয়া হয়েছিল আইনজীবীদের মধ্য থেকে। এবারও যাদের নাম আলোচিত হচ্ছে তাদের মধ্যে রয়েছেন দুইজন আইনজীবী। দুজনই আদালত অঙ্গনের পরিচিত মুখ অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সুপ্রিম কোর্ট বারের বর্তমান সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন। এর বাইরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিরোধীদলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নামও আলোচনায় রয়েছে। 

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জয়লাভের পর নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘এ বিজয় গণমানুষের প্রত্যাশার বিজয়। আমি বাবুগঞ্জ-মুলাদীবাসীর আস্থা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। 

জয়নুল আবেদীন বিএনপির ভাইস চেয়ারম্যানের পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি। তিনি সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি। তিনি বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমানের আইনজীবী হিসেবে আদালতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের জন্ম ১ জানুয়ারি ১৯৪৭। নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি নটর ডেম কলেজের শিক্ষার্থী ছিলেন। মঈন খান একজন বাংলাদেশি শিক্ষাবিদ, সমাজকর্মী ও রাজনীতিবিদ। তিনি বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ডিসেম্বরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন। তার বাবার নাম আবদুল মোমেন খান। মোমেন খান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এবার নিয়ে ছয়বারের সংসদ সদস্য। এর আগে তিনি ধারাবাহিকভাবে ১৯৯১ সালে পঞ্চম, ১৯৯৬ সালে ষষ্ঠ, ১৯৯৬ সালে জুন মাসে সপ্তম, ২০০১ সালে অষ্টম ও ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নবম জাতীয় সংসদে তিনি বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসনে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন। ব্যারিস্টার খোকন সোনাইমুড়ী উপজেলার নয়াহাট এলাকার সোনাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মমতাজ উদ্দিন আহমদ ও মায়ের নাম রওশন আরা বেগম।

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার : গণভোটে ‘হ্যাঁ’ ভোট জেতার ফলে দেশের শাসনব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসছে। জাতীয় সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নিয়োগ দেওয়া হবে। 

এবার সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকবেন জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের বিজয়ী সংসদ সদস্যরা। তাদের মধ্যে ডেপুটি স্পিকার পদে আলোচনায় আছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আছে মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমানের নামও। তবে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সম্ভাবনা বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়