শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪৯ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অভিনন্দন 

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

টেলিফোনে আলাপকালে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানান এবং ঢাকার সঙ্গে কুয়ালালামপুরের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি দেন। 

এ সময় তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির পথে মালয়েশিয়াকে অন্যতম সহযোগী হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রীসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়