শিরোনাম
◈ ‘এখানে এসব চলবে না’, নামাজ পড়তে চাইলে বাংলাদেশ-পাকিস্তানে চলে যান’ : বিজেপি মন্ত্রী ◈ হিজবুল্লাহ দমনে ইসরাইল নয়, সিরিয়ার ওপর ভরসা ট্রাম্পের ◈ গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখতে জুনে আসছে আরও ৪ এলএনজি কার্গো ◈ যুক্তরাষ্ট্র-ইরান গোপন চুক্তির ১২টি শর্ত ফাঁস করল ইসরাইলি গণমাধ্যম ◈ মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা, আলজেরিয়াকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা ◈ বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, ইউরোপে কমছে চাহিদা ও আয় ◈ মাত্র তিন মাসে কোটি টাকার হিসাবের বড় উল্লম্ফন ◈ কর্মসংস্থানে আসছে ১৪ লাখ বেকার ◈ সংসদে ইংরেজিতে বক্তব্য রাখলেন জেবা আমিন, স্পিকারের রসিকতা: ‘আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’(ভিডিও) ◈ ২৪ ঘণ্টার বদলে ৪৮ ঘণ্টার হলে হয়ত আরো বেশি কাজ করা যেত, দায়িত্বের একটা চাপ অসম্ভবভাবে অনুভব করছি: তারেক রহমান 

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২২, ০৯:১৮ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২২, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী দূর্লভ স্থিরচিত্র প্রদর্শনী শুরু

স্থিরচিত্র প্রদর্শনী

মনিরুল ইসলাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের ২য় তলায় মাসব্যাপী বঙ্গবন্ধুর দূর্লভ স্থিরচিত্র প্রদর্শনী উদ্ভোধন করা হয়েছে।

বুধবার স্থিরচিত্র প্রদর্শনী উদ্ভোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর, পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মাসব্যাপী এই দূর্লভ স্থিরচিত্র প্রর্দশনী প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত যে কোনো দর্শনার্থী দেখতে পারবেন (ছুটির দিন ব্যতীত)। প্রদর্শনীতে ১৩০ টি দূর্লভ স্থিরচিত্র রয়েছে।  

এ প্রদর্শনীতে বঙ্গবন্ধুর অনেক গুরুত্বপূর্ণ স্থিরচিত্র প্রদর্শন করা হয় যা পূর্বে হয়নি। এসব স্থিরচিত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিজস্ব ডিজিটাল আর্কাইভ থেকে নেয়া।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তার অনুভূতি ব্যক্ত করে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক জীবনের ওপর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ যে কিছু দূর্লভ স্থিরচিত্র প্রদর্শন করেছে যা আগে দেখিনি। তিনি বলেন, এসব স্থিরচিত্র থেকে আগ্রহী দর্শক বঙ্গবন্ধু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়