শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৫:১০ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ফোনালাপ

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলাপে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

আজ রোববার (২৫ জানুয়ারি) এই টেলিফোন আলাপের তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আলোচনায় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনা করা হয়। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করার প্রতিশ্রুতি দেন উভয় পক্ষ।

এ ছাড়া বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন তৌহিদ হোসেন ও ইসহাক দার। অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে টেকসই সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রসঙ্গত, চলতি মাসে এটি ইসহাক দার ও তৌহিদ হোসেনের মধ্যে তৃতীয় দফার টেলিফোন আলাপ। এর আগে সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় একটি বহুপক্ষীয় ফোরামের সাইডলাইনে তাদের মধ্যে সাক্ষাৎও অনুষ্ঠিত হয়।

 

  • সর্বশেষ