শিরোনাম
◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০১:৪৯ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমাজের একটি অংশ চায় না নির্বাচন সুষ্ঠু হোক: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমাদের সমাজেরই একটি অংশ চায় না নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক। তাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর। নির্বাচনকে কেন্দ্র করে কোনও ধরনের বিভ্রান্তি, অপপ্রচার কিংবা সহিংসতার সুযোগ দেয়া যাবে না। এ ক্ষেত্রে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র রক্ষা ও শক্তিশালী করার ক্ষেত্রে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচনে কী হবে আর কী হবে না-তা অনেকটাই নির্ভর করছে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর। তাই ভোটাধিকার প্রয়োগে তরুণদের সচেতন ও সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে।

Advertisement

নির্বাচনে পর্যবেক্ষক প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, আসন্ন নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। এর ফলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা আরও বাড়বে এবং আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের গণতান্ত্রিক ভাবমূর্তি সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, পরিবর্তনের স্বার্থে সরকারের পক্ষ থেকে গণভোটের প্রচারণা চালানো হচ্ছে। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়েই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে। ব্যক্তিগতভাবে কারও রাজনৈতিক মত থাকতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে তার কোনো প্রকাশ গ্রহণযোগ্য নয়। নির্বাচনকালীন সময়ে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সভায় নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিকল্পনা, আন্তঃদপ্তর সমন্বয় এবং ভোটার উপস্থিতি বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ