শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাইকমিশনের নিরাপত্তায় দিল্লির আশ্বাসের বাস্তব প্রতিফলন চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশের মিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখার যে আশ্বাস দিয়েছে ভারত, ঢাকা তার দ্রুত ও কার্যকর প্রতিফলন দেখতে চায়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহাবুবুল আলম সাংবাদিকদের এসব কথা জানান।

হাইকমিশনার তলবের বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে মুখপাত্র বলেন, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে। এ সময় ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। বাংলাদেশ আশা করে, এই আশ্বাস দ্রুত কার্যকর পদক্ষেপে রূপ নেবে।

ভারতে বাংলাদেশের বিভিন্ন মিশনে ভিসা সেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন ও আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রও সাময়িক বন্ধ রাখা হয়েছে।

 

  • সর্বশেষ