শিরোনাম
◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার ◈ প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিপরিষদ জানালেন শিক্ষামন্ত্রী ◈ হাসপাতাল বন্ধ, তবে বন্ধ হচ্ছে না আদ-দ্বীন মেডিকেল কলেজ, বিকল্প হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা ◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৮ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদির সমাধিস্থল নিয়ে ছড়ানো ছবি বানোয়াট-উদ্দেশ্যপ্রণোদিত: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির সমাধিস্থল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ রবিবার এ তথ্য জানিয়েছেন।

তালেবুর রহমান বলেন, ‘শহীদ শরীফ ওসমান বিন হাদির সমাধিস্থল নিয়ে যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, তা সত্য নয় এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশে প্রকাশ করা হয়েছে। বাস্তবে সমাধিস্থলটি যথাযথ নিরাপত্তা ব্যবস্থার আওতায় রয়েছে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই শরীফ ওসমান হাদিকে দাফন করা হয়। এদিন দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান বিন হাদির জানাজা সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়