শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ১২:২২ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

পিলখানা হত্যাকাণ্ড: তদন্তে উঠে এলো সোহেল তাজের নামে ইউনিফর্ম তৈরির নতুন বিস্ফোরক তথ্য

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের বিরুদ্ধে নতুন করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। ঘটনার শুরু থেকেই নিজের সম্পৃক্ততা অস্বীকার করে আসলেও জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে তার বিষয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে।

তদন্ত প্রতিবেদনের ৮ নম্বর কয়েদি সাক্ষী হাবিলদার জসিম উদ্দিন খান এবং দর্জি আছিফুর রহমান আকাশের জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে—হত্যাকাণ্ডের প্রায় এক সপ্তাহ আগে, ১৭ ফেব্রুয়ারি, সোহেল তাজের জন্য বিডিআর ইউনিফর্ম তৈরি করা হয়।

এর আগে সোহেল তাজ দাবি করেছিলেন, ঘটনার সময় তিনি দেশে ছিলেন না এবং পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তবে সাক্ষীদের জবানবন্দিতে উল্লেখিত তথ্য ঘটনাটিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

তদন্ত কমিশনের কাছে হাবিলদার জসিম উদ্দিন জানান, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের নির্দেশেই তার জন্য বিশেষভাবে বিডিআর ইউনিফর্ম তৈরি করা হয়েছিল। 

বিডিআর সদর দপ্তরে কর্মরত দর্জি আকাশ তার জবানবন্দিতে বলেন, ১৭ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে তিনি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জন্য ইউনিফর্ম বানাতে তার অফিসে গমন করেন এবং তার শরীরের মাপ নিয়ে আসেন। সোহেল তাজ এর ইউনিফর্ম বানানোর জন্য সদর রাইফেল ব্যাটালিয়ন এর মেজর মোস্তাক তাকে নির্দেশ দেন। ইউনিফর্মের জন্য মাপ নিতে বিডিআর হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ডিএডি তৌহিদ আকাশকে সোহেল তাজের অফিসে নিয়ে যান। সেখানে সোহেল তাজের শরীরের মাপ নিয়ে তার কিছুদিন পরেই তিনি ইউনিফর্ম তৈরি করে সোহেল তাজ এর অফিসে পৌঁছে দেন।

আকাশের ভাষ্য মতে— সোহেল তাজের জন্য বানানো ইউনিফর্মে কোনো র‍্যাংক লাগানো হয়নি কিন্তু ডিপ সাইন ছিল। ইউনিফর্ম পৌঁছে দেয়ার দিন আকাশের সাথে সোহেল তাজ এর দেখা হয়নি।

আকাশ আরো জানান—যে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ প্যারেড দেখতে আসবেন বলে তার নিজের জন্য একটি ইউনিফর্ম বানাচ্ছেন, এমন অভূতপূর্ব ঘটনা অন্যান্য অফিসাররা জানতে পারলে তাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে এবং তারা অনেকেই ইউনিফর্মটি দেখেন, যেমন : হত্যাকাণ্ডে শহিদ কর্নেল আনিস, মেজর হুমায়ুন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়