শিরোনাম
◈ কারাগারে বাড়ছে বন্দিমৃত্যু, পেছনে যেসব কারণ ◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০১:২৮ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ, সম্পাদক বাকের

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত ‌‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন জাহিদ আহসান। সাধারণ সম্পাদক হয়েছেন আবু বাকের মজুমদার।

সাংগঠনিক সম্পাদক পদে উওরাঞ্চলের দায়িত্ব পেয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম এবং দক্ষিণাঞ্চলের দায়িত্ব পেয়েছেন মহির আলম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। কিন্তু আট মাসের মাথায় গত ২৩ অক্টোবর এই সংগঠন নাম পাল্টে হয়ে যায় ‘জাতীয় ছাত্রশক্তি’। জাতীয় ছাত্রশক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।

ওইদিন সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণবিষয়ক জাতীয় সম্মেলন হয়। সেখানে ছাত্রসংগঠনটির নতুন এই নাম ঘোষণা করেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আক্তার সেবন্তি। তবে সংগঠনটির নতুন কোনো কমিটি ঘোষণা করা হয়নি। আজ নতুন পরিচয় পাওয়া এই সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষিত হলো।

 

  • সর্বশেষ