শিরোনাম
◈ ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও ‘স্বাধীন’ পলাতকরা ◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে 

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৩:০০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ৩ দিনের নন-শিডিউল ফ্লাইটের খরচ মওকুফ করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনায় আগামী তিন দিনের সব নন-শিডিউল ফ্লাইটের খরচ মওকুফ করার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশিরউদ্দীন।

রোববার (১৯ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটের সামনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গতকাল দুপুর সোয়া ২টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ৩৭টি ফায়ার ইউনিট মিলে রাত সাড়ে ৮টা নাগাদ আগুন নেভানো সম্ভব হয়। ড্যামেজ অ্যাসেসমেন্টের কাজ চলছে। ধ্বংসের অর্থনৈতিক ও ওজনের পরিমাণ নির্দিষ্ট করার চেষ্টা করছি। এ ছাড়া খাতভিত্তিক পরিমাণ নির্ণয়েরও চেষ্টা আমরা করছি।

তিনি বলেন, আমাদের করণীয় নির্দিষ্ট করার জন্য আজ বিকেল সাড়ে ৩টায় একটি আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। আমাদের প্রতিশ্রুতি ছিল রাত ৯টা নাগাদ এয়ারপোর্ট চালু করা, আমরা সেটা করতে পেরেছি। প্রায় ২১টার মতো ফ্লাইট ডাইভার্ট ও ক্যানসেল (বাতিল) করতে হয়েছিল। যাত্রীসাধারণের কষ্ট লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি। যার মাধ্যমে আগামী তিন দিন যত নন-শিডিউল ফ্লাইট আসবে, তার সমস্ত খরচ আমরা মওকুফ করে দেব।

তা ছাড়া যাত্রীদের খাওয়াদাওয়া, সেবার যাবতীয় দায়িত্ব আমরা গ্রহণ করেছি। তবে আমাদের প্রচেষ্টার পরেও কিছু ব্যত্যয় থেকে যেতে পারে। কারণ, একত্রিতভাবে আমাদের অনেক ইসু হ্যান্ডেল করতে হচ্ছে। যাত্রীসাধারণ যে কষ্ট পেয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়