শিরোনাম
◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৯:১২ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলজেরিয়া-বাংলাদেশ সহযোগিতা অব্যাহত থাকবে: ঢাকায় দেশটির ৬৪তম দিবস উদযাপনে রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি

আলজেরিয়া ও বাংলাদেশের মধ্যে অব্যাহত সহযোগিতার কথা বলেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।

শুক্রবার (১৭ অক্টোবর) আলজেরিয়ার ৬৪তম দিবস উপলক্ষ্যে দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রদূত।

আলজেরিয়ার দূতাবাস ১৯৬১ সালের ১৭ অক্টোবর দেশটিতে ঘটে যাওয়া গণহত্যার ৬৪তম বার্ষিকী এবং জাতীয় অভিবাসন দিবস উদযাপন করেছে। ‘ঐক্য ও অঙ্গীকার’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও নীরবতা পালনের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্র দেখা‌নো হয়।

রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি বলেন, ফরাসি ঔপনিবেশিক দমননীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদই ছিল আলজেরীয় স্বাধীনতার ভিত্তি। আজকের দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রদূত বলেন, আলজেরিয়া ও বাংলাদেশের জনগণ ন্যায়বিচার এবং প্রতিটি মানুষের মর্যাদার প্রতি বিশ্বাস দ্বারা পরিচালিত হয়ে নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, যা দুই জাতির মধ্যে গভীর সংহতির বন্ধনকে জোরদার করে। সূত্র: ঢাকা পোস্ট 

  • সর্বশেষ
  • জনপ্রিয়