শিরোনাম
◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না! ◈ উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা ◈ ওঁরাও-মাহাতো জনগোষ্ঠীর জন্য সুখবর, বিশেষ ভাতা দিচ্ছে সরকার ◈ নেতানিয়াহুকে সামলানো অসম্ভব, তিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান: ট্রাম্প ◈ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা  ◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা ◈ মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত : হিউম্যান রাইটস ওয়াচ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৭:৪২ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার জেলায় নতুন ডিসি

বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের চারটি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বাকি তিন জেলা হলো- চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী। বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব আমিনুল ইসলাম।

নতুন ডিসিদের মধ্যে দুজনের জেলা বদল করা হয়েছে।  চট্টগ্রামে বদলির আদেশাধীন নওগাঁর ডিসিকে তার বর্তমান জেলায়ই বহাল রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ফেনীর বর্তমান ডিসি সাইফুল ইসলামকে চট্টগ্রামের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের ডিসি ফরিদা খানমকে প্রত্যাহার করে নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে সেখানে বদলি করা হয়েছিল। তবে নানা বিতর্কের পর সেই আদেশ বাতিল করে আব্দুল আউয়ালকে নওগাঁতেই বহাল রাখা হয়েছে।

অন্যদিকে বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মাদারীপুরের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মিস আফছানা বিলকিস।

এছাড়া ফেনীর নতুন ডিসি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিস মনিরা হককে, যিনি এর আগে নওগাঁর ডিসি হিসেবে আদেশাধীন ছিলেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন/বদলি করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হওয়ার পরও যারা এখনো ডিসি পদে দায়িত্ব পালন করছেন তাদেরকে শিগগিরই প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে পদায়ন করা হবে। সেসব জেলায় নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়