শিরোনাম
◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প! ◈ চার দিন শূন্যরেখায় আটকে থাকার পর ১২ জনকে ফেরত নিল ভারত ◈ ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যে নতুন নির্দেশনা দিয়েছে আইভ্যাক ◈ সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বাতিল হচ্ছে! ◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লম্বা ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, মন্ত্রণালয়ের নির্দেশনা পরীক্ষা নিয়ে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে টানা ছুটি। আগামী রবিবার থেকে এই ছুটি শুরু। তবে দুর্গাপুজার সঙ্গে এই লম্বা ছুটিতে ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মী পূজার ছুটিও যুক্ত আছে।

এ বছর সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে থাকবে ৯ দিনের ছুটি।

সব থেকে বেশি ছুটি থাকছে সরকারি-বেসরকারি কলেজ ও টিটি কলেজগুলোতে। সাপ্তাহিক ছুটি ধরে কলেজে মোট ১৪ দিন ছুটি থাকছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজাকে কেন্দ্র করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর, যা চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটিও রয়েছে।

তবে শুক্র ও শনিবার (২৬ ও ২৭ সেপ্টেম্বর) আগে থেকেই বন্ধ থাকায় বাস্তবে অনেক প্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে ২৬ তারিখ থেকেই।

প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ছুটির ভিন্নতা

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে ১২ দিন। ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত।

সরকারি-বেসরকারি কলেজ ও টিটি কলেজে সাপ্তাহিক ছুটিসহ মোট ১৪ দিন ছুটি পাচ্ছে এই প্রতিষ্ঠানগুলো।

এদিকে ৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি পাবেন শিক্ষকরা। এ ছাড়া দুর্গাপূজার পাশাপাশি অন্যান্য ধর্মীয় উৎসব যেমন ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা, ও লক্ষ্মীপূজা—এই ছুটির আওতায় ধরা হয়েছে।

এদিকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হবে। ৫ অক্টোবর আবার যথানিয়মে ক্লাস শুরু হবে।

এর মধ্যে ফাতেহা-ই- ইয়াজদাহমের ছুটিও অন্তর্ভুক্ত করেছে অধিদপ্তর। এ ছাড়া ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্গাপূজায় মাত্র দুই দিনের ছুটি থাকবে ১ ও ২ অক্টোবর। এর সঙ্গে ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিত ছুটি পাবে তারা।

শিক্ষা মন্ত্রণালয় একটি অফিস আদেশে জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা না রাখতে হবে। ধর্মীয় উৎসব এবং শিক্ষার্থীদের ছুটির কথা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়