শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার

বাসা বরাদ্দে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের উপপরিচালকসহ তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বৃহস্পতিবার প্রকাশিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, সরকারি আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক রাশেদ আহাম্মেদ সাদী, সহকারী পরিচালক বিলাল হোসাইন, সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম।

প্রজ্ঞাপনে তাদের বিরুদ্ধে সিন্ডিকেট বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন শ্রেণির বাসা বরাদ্দ প্রদান করে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ ও স্থাবর সম্পত্তির মালিক হওয়া, গ্রেড ও বেসিক বিবেচনায় না নিয়ে বাসা বরাদ্দে সুপারিশ প্রদান করা, ডি-১ ও ডি-২ শ্রেণির বাসা বরাদ্দের ক্ষেত্রে প্রত্যেক আবেদনকারীর নিকট হতে মোটা অংকের উৎকোচ দাবি করাসহ নানাবিধ দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে আসা অভিযোগগুলোকে ‘স্পর্শকাতর’ আখ্যা দিয়ে অভিযুক্তরা চাকরিতে বহাল থাকলে তদন্তকার্যে প্রভাব বিস্তারসহ আরো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন বলেও আশঙ্কা জানিয়েছে মন্ত্রণালয়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তার বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে। 

 

  • সর্বশেষ